Q. পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি?

Answer: লবণাক্ত কাদামাটি

পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা লবণাক্ত  কাদামাটি যুক্ত প্রকৃতির।  এই বনভূমিটি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। এই মৃত্তিকাকে শারীরবৃত্তিয় শুষ্ক মৃত্তিকা বলা হয় । ১৯১১ সালে সুন্দরবনকে ট্রাক্ট অফ ওয়েস্ট ল্যান্ড হিসেবে আখ্যা দেওয়া হয়। ১৯৮৭ সালে এটি প্রাকৃতিক সম্পত্তি হিসেবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয় । সুন্দরবন জাতীয় উদ্যানটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার একটি জাতীয় উদ্যান ও ব্যাঘ্র প্রকল্প । ১৯৮৯ সালে সুন্দরবনের ভারতীয় অংশকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় । সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমি বিশ্বের সর্ববৃহৎ। এখানে সুন্দরী, গড়ান ,গেওয়া, গর্জন, গোলপাতা, উদ্ভিদ দেখা যায় এবং বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ও লোনা জলের কুমির, কেটো কচ্ছপ, চিত্রা হরিণ, বালি হাঁস, নানান ধরনের পাখি ও বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল।

Related GK

Q. স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন জেলাটি ছিল না?

A. দার্জিলিং
B. মুর্শিদাবাদ
C. হাওড়া
D. কোচবিহার

Q. আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে-

A. পারস্য উপসাগর
B. লোহিত সাগর
C. আটলান্টিক মহাসাগর
D. ভূমধ্যসাগর

Q. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়

A. মেট্রিক স্কেল
B. এপিসেন্টার স্কেল
C. রিখটার স্কেল
D. কোয়াক স্কেল

Q. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত?

A. দার্জিলিং পর্বতশ্রেণি
B. জয়ন্তী পাহাড়
C. সিঙ্গালীলা পর্বতশ্রেণি
D. উপরের কোনোটিই নয়

Q. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?

A. শনি
B. বুধ
C. মঙ্গল
D. পৃথিবী

Q. ভারতের প্রথম 'G.I Tag' প্রাপ্ত পদার্থ হল

A. গোবিন্দভোগ চাল
B. দার্জিলিং চা
C. বাসমতি চাল
D. এলাচ