Q. পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি?

Answer: লবণাক্ত কাদামাটি

পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা লবণাক্ত  কাদামাটি যুক্ত প্রকৃতির।  এই বনভূমিটি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। এই মৃত্তিকাকে শারীরবৃত্তিয় শুষ্ক মৃত্তিকা বলা হয় । ১৯১১ সালে সুন্দরবনকে ট্রাক্ট অফ ওয়েস্ট ল্যান্ড হিসেবে আখ্যা দেওয়া হয়। ১৯৮৭ সালে এটি প্রাকৃতিক সম্পত্তি হিসেবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয় । সুন্দরবন জাতীয় উদ্যানটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার একটি জাতীয় উদ্যান ও ব্যাঘ্র প্রকল্প । ১৯৮৯ সালে সুন্দরবনের ভারতীয় অংশকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় । সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমি বিশ্বের সর্ববৃহৎ। এখানে সুন্দরী, গড়ান ,গেওয়া, গর্জন, গোলপাতা, উদ্ভিদ দেখা যায় এবং বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ও লোনা জলের কুমির, কেটো কচ্ছপ, চিত্রা হরিণ, বালি হাঁস, নানান ধরনের পাখি ও বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল।

Related GK

Q. নিম্নলিখিত কোন শহরে HDFC ব্যাঙ্কের সদর দপ্তর অবস্থিত?

A. বেঙ্গালুরু
B. মুম্বাই
C. পাটনা
D. নতুন দিল্লি

Q. —— মাইকার সবচেয়ে বেশি উৎপাদনকারী রাজ্য

A. অন্ধ্রপ্রদেশ
B. মধ্যপ্রদেশ
C. ঝাড়খণ্ড
D. বিহার

Q. ভারতে বিমান তৈরি হয়

A. বেঙ্গালুরুতে
B. নাসিকে
C. কানপুরে
D. ভোপালে

Q. দামোদর ভ্যালি কর্পোরেশন হলো —

A. পশ্চিমবঙ্গের একটি রাজ্য সরকারি সংস্থা
B. পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড রাজ্যদ্বয়ের একটি সংস্থা
C. ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা
D. ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা

Q. কয়লা, খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাস হল

A. Cryogenic Fuel (ক্রায়োজেনিক ফুয়েল )
B. Indigenous Fuel ( ইণ্ডিজেনাস ফুয়েল )
C. Radioactive Fule (রেডিও অ্যাক্টিভ ফুয়েল)
D. Fossil Fuel (ফসিল ফুয়েল )

Q. বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?

A. ঝাড়খণ্ড
B. গুজরাট
C. মধ্যপ্রদেশ
D. মহারাষ্ট্র

Q. ভিলাই ইস্পাত প্ল্যান্ট কার সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল

A. আমেরিকা (USA)
B. যুক্তরাজ্য (The UK)
C. তৎকালীন ইউ এস এস আর (The erstwhile USSR)
D. জার্মানি (Germany)